২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ মার্চ ২০২২ www.24ghonta.news১১ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২২ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ । ১১:৪০ সকাল

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে চালকসহ ছয় জন আহত হয়েছেন। উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী বাসকে ওভারটেক করতে গিয়ে সোহাগ পরিবহণের একটি বাস (এসি) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় চুনতি অভয়ারণ্যের সাইনবোর্ড ও কয়েকটি গাছ ভেঙে যায়। দুর্ঘটনায় সোহাগ পরিবহণের চালকসহ ছয় জন আহত হন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন