২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ মার্চ ২০২২ www.24ghonta.news১১ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২২ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ । ১২:৩৮ দুপুর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একই সময়ে নতুন করে আরও ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন চট্টগ্রামে ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে সংক্রমণের হার শূন্য দশমিক ৪৮ শতাংশ। নতুন আক্রান্ত সবাই নগরের বাসিন্দা।

আজ ২৫ মার্চ, শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬১৬ জন। এর মধ্যে মহানগরে ৯২ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৩১ জন। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন মহানগরের এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন