২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৫ মার্চ ২০২২ www.24ghonta.news১১ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২২ শাবান ১৪৪৩ হিজরি

আজও মারা যায়নি কেউ, নতুন শনাক্ত ১০২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২ । ৫:১৩ সন্ধ্যা

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। গতকাল বৃহস্পতিবারও কেউ মারা যায়নি। এ সময়ে নতুন করে ১০২ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১৮ জনে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ২৬৮ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে ৯ হাজার ৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৮৩২টি।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন