২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৬ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

এবার টঙ্গীতে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ । ৬:০০ সন্ধ্যা

সারাদেশে একের পর এক ট্রেন দুর্ঘটনা ঘটছে। এবার ট্রেনের ইঞ্জিনে আগুন লাগল। এবার গাজীপুরের টঙ্গী জংশনে দাঁড়ানো অবস্থায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

শনিবার (২৩ নভেম্বর) টঙ্গি জংশনের ৩ নম্বর প্লাটফর্মে ঢাকাগামী যাত্রীবাহী ওই ট্রেনে এ ঘটনা ঘটে।

টঙ্গী জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, বিকেল ৪টা ২ মিনিটের দিকে জংশনে দাঁড়ানো অবস্থায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস টেনের ইঞ্জিনের ভেতর ব্যাটারীর বক্সে আগুন লেগে যায়। পরে নিজস্ব ব্যবস্থাপনায় তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলা হয়।

বিষয়টি নিশ্চত করে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরিভাবে নেভাতে সহযোগিতা করে। এ ঘটনায় কেই হতাহত হয়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন