২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৩ নভেম্বর ২০১৯ www.24ghonta.news৯ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৬ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ, স্কুল শিক্ষক আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯ । ১০:৪৮ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ধর্ষণের অভিযোগে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে শনিবার সন্ধ্যায় ধর্ষিতা ঐ ছাত্রী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত শিক্ষক মো. তারেক হোসেনকে গ্রেফতার করেছে।

মামলা সূত্রে জানাযায়, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক তারেক হোসেন দীর্ঘদিন ধরে একই স্কুলের দশম শ্রেণীর ছাত্রীকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে শিক্ষক তারেক ফুসলিয়ে বিয়ের কথা বলে ছাত্রীকে চট্টগ্রাম নগরীর ফয়সলেক এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। কিছুদিন পর ছাত্রীটি বিয়ের কথা বললে শিক্ষক নানাভাবে তালবাহানা শুরু করেন।

শনিবার সন্ধ্যায় ধর্ষিতা ছাত্রীটি পরিবারের লোকজন নিয়ে থানায় গিয়ে তারেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ আসামি শিক্ষক তারেক হোসেনকে আটক করে মুরাদপুর থেকে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (অপারেশন) আবুল কালাম বলেন, ওই ছাত্রী সীতাকুণ্ড বালিকা স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী এবং ধর্ষক তারেকও একই স্কুলের ধর্ম বিষয়ের শিক্ষক। ছাত্রীর মামলার প্রেক্ষিতে আমরা ধর্ষন মামলার আসামি তারেক হোসেনকে গ্রেফতার করেছি।’ গ্রেফতার তারেক হোসেন উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জহির আহমেদের পুত্র।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন