২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ মার্চ ২০২২ www.24ghonta.news১২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৩ শাবান ১৪৪৩ হিজরি

পিরোজপুরে লঞ্চঘাট থেকে ৪ কেজি গাঁজাসহ আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২ । ৪:৩৮ বিকাল

পিরোজপুরের ভান্ডারিয়া লঞ্চঘাট থেকে চার কেজি গাজাসহ দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক করা ব্যক্তিরা মাদকব্যবসায়ী; তাঁরা হলেন—আল আমীন (৩২) ও ইউনুস বেপারী (২২)।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে আল আমীন ও ইউনুস বেপারী নামের দুই যুবক ঢাকা থেকে ভান্ডারিয়া লঞ্চঘাটে নামেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে তাঁদের আটক করে। এ সময় পুলিশ তাঁদের ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা জব্দ করে।

আটক আল আমীন কুমিল্লার চান্দিনার নলকুলির ও ইউনুস বেপারী পিরোজপুরের স্বরূপকাঠির সুটিয়াকাঠির বাসিন্দা।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন