২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৬ মার্চ ২০২২ www.24ghonta.news১২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৩ শাবান ১৪৪৩ হিজরি

করোনায় মৃত্যুহীন আরেকটি দিন, শনাক্ত ৬৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২ । ৫:০৯ সন্ধ্যা

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। গত দুই দিনেও কেউ মারা যায়নি। তবে গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ২৩৯ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১১৮ জন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে  হাজার ৯৮৩ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে ৭ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ২৩৪টি।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন