২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৭ মার্চ ২০২২ www.24ghonta.news১৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৪ শাবান ১৪৪৩ হিজরি

রাউজানে মাইজভান্ডারী মাহফিলে সংবর্ধিত হলেন সাংবাদিক শফিউল আলম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ মার্চ, ২০২২ । ১২:২১ রাত

আগামী ২২ চৈত্র হজরত গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর শাখার উদ্যোগে সংগঠনের প্রচার সম্পাদক মোঃ আরফাত হোসেনের ব্যবস্থাপনায় তার বাসভবনে মাসিক মাহফিল অনুষ্টিত হয় । গত ২৬ মার্চ শনিবার দিবাগত রাতে অনুষ্টিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি নুরুল আলম চৌধুরী । সংগঠনের সাধারণ সম্পাদক আল্লামা মহিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম।

মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক আনিস উল খান বাবর, মামুন মিয়া, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন হিংগলা কলমপতি শাখার সাবেক সভাপতি কাজী আসলাম, সাংবাদিক শাহাদাৎ হোসেন সাজ্জাদ, আল্লামা নেজাম উদ্দিন্, আরফাত হোসেন, রুপন, হারুন, প্রমুখ । মাহফিল শেষে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য নির্বাচিত হওয়ায় রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় । পরে শিল্পী জাহাঙ্গীর আলমের পরিবেশনায় সেমা মাহফিল অনুষ্টিত হয় । শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন