২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৭ মার্চ ২০২২ www.24ghonta.news১৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৪ শাবান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ২শ অসহায়কে খাবার বিতরন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৭ মার্চ, ২০২২ । ৮:০৫ রাত

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সীতাকুণ্ড স্বপ্নচূড়া ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তী উপলক্ষে ২ শতাধিক অসহায় নারী, পথশিশু ও মানসবিক প্রতিবন্ধী, রাস্তায় থাকা পাগল বন্ধুদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। সোমবার (২৬ মার্চ) দুপুরে ও রাতে ২ দফা সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে খাবারগুলো বিতরন করা হয়।

এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে গুণীজন সংবর্ধনা, ক্রেস্ট প্রদান, খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতির সাবেক সভাপতি ও সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দীনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সংগঠনের যুগ্ন আহ্বায়ক মোঃ জসিম উদ্দীন বলেন, আমাদের এই মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার ১ বছরের মধ্যে বেশ কয়েকটি এতিম মেয়ের বিয়েতে সহযোগিতা চিকিৎসায় সহযোগিতা করতে পেরেছি। ভবিষ্যতেও এ সংগঠনের মাধ্যমে সীতাকুণ্ডে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন