২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ মার্চ ২০২২ www.24ghonta.news১৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৫ শাবান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে শনাক্তের হার দশমিক ৩১ শতাংশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২ । ১০:৫৬ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও ১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৩১ শতাংশ। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ ২৮ মার্চ, সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ১২টি ল্যাবে ৩১৮টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত একজনই বোয়ালখালী উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ৮৯ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন