২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৮ মার্চ ২০২২ www.24ghonta.news১৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৫ শাবান ১৪৪৩ হিজরি

মিরসরাই প্রেসক্লা‌বের পূর্ণাঙ্গ ক‌মি‌টি গ‌ঠিত

মিরসরাই, প্রেসক্লা‌ব, পূর্ণাঙ্গ ক‌মি‌টি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৮ মার্চ, ২০২২ । ৮:১৩ রাত

মিরসরাই প্রেস ক্লাবের ২০২২-২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। সোমবার (২৮ মার্চ) ক্লাবের আহ্বায়ক সালেক নাছির উদ্দিন, সদস্য মাসুদ ফেরদৌস কবির ও শাহাদাৎ হোসেন চৌধুরী ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ পরিষদ অনুমোদন দেন।

এর আগে গত ৩১ ডিসেম্বর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তৃতীয় সংশোধনী ২০২০ মোতাবেক ০১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ সাল মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হন নুরুল আলম (দৈনিক আজকের পত্রিকা)।

এছাড়া সহ-সভাপতি পদে সাইফুল হক সিরাজী (মাসিক মীরসরাই), শাহাদাৎ হোসেন চৌধুরী (দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড), সাধারণ সম্পাদক পদে এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কন্ঠ/পূর্বকোণ), যুগ্ম সম্পাদক পদে এম মাঈন উদ্দিন (দৈনিক নয়া দিগন্ত/চট্টগ্রাম মঞ্চ), এম আনোয়ার হোসেন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন/পূর্বদেশ), আশরাফ উদ্দিন (দৈনিক ভোরের দর্পণ/ বিএনএ)।

কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক/সাঙ্গু), সাংগঠনিক সম্পাদক পদে আজিজ আজহার (দৈনিক জাগরণ/চট্টগ্রাম প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাদমান সময় (দৈনিক সময়ের আলো/ সংবাদ প্রতিদিন), সাহিত্য সম্পাদক পদে শাহ্ আব্দুল্লাহ আল রাহাত (বাংলাধারা ডটকম)।

সাংস্কৃতিক সম্পাদক পদে মুহাম্মদ ফিরোজ মাহমুদ (দৈনিক আজকের দর্পণ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সৈয়দ আজমল হোসেন (দৈনিক জাগো প্রতিদিন), দপ্তর সম্পাদক পদে ইকবাল হোসেন জীবন (দৈনিক যায়যায়দিন), ক্রীড়া সম্পাদক পদে সাফায়েত মেহেদী (দৈনিক নয়া শতাব্দী)।

এছাড়া নির্বাহী সদস্য পদে শারফুদ্দীন কাশ্মীর (দৈনিক দেশ রূপান্তর), ছালেক নাছির উদ্দিন (দৈনিক ভোরের কাগজ), মুহাম্মদ জয়নাল আবেদীন (দৈনিক কালের কন্ঠ), আজহার মাহমুদ (দৈনিক ইত্তেফাক), মুহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া (দৈনিক স্বাধীন বাংলা), আবু সাঈদ ভূঁইয়া (দৈনিক আলোকিত বাংলাদেশ) রয়েছেন।

২৪ ঘন্টা/প্রিন্স

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন