২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ www.24ghonta.news১৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৬ শাবান ১৪৪৩ হিজরি

ইমাম শেরে বাংলা (রা:)”র মাজার জিয়ারত করে দেশ-জাতির কল্যাণে মোনাজাত সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভাণ্ডারী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ । ৯:১৮ রাত

ইমামে আহলে সুন্নত আল্লামা গাজী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক আল-কাদেরী শেরে বাংলা (রা.)’র মাজার জিয়ারত ও ছিপাতলী গাউসিয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আজিজুল হক আল কাদেরী (রহঃ)’র বার্ষিক ওরশের সভায় প্রধান মেহেমান হিসেবে তসনিফ আনেন মাইজভাণ্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভাণ্ডারী (মা:জি:আ:)।

তিনি ২৯ মার্চ মঙ্গলবার ইমামে আহলে সুন্নত শেরে বাংলা (রা:) ও আজিজুল হক আল কাদেরী (রা:)’র মাজার জিয়ারত করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন।এসময়ে আরো উপস্থিত ছিলেন আল্লামা আমিনুল হক আল্ কাদেরী,আল্লামা অধ্যক্ষ আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, আল্লামা শফিউল আলম নেজামী,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ছিপাতলী ইউনিয়ন শাখার সভাপতি খোরশেদুল আলম, সাবেক কাউন্সিলর আশেক রাসুল রোকন,রাউজান উপজেলার সমন্বয়কারী সাদিকুজ্জামান শফি,মামুন মিয়া,আনিসউল খান বাবর,তাঁজউদ্দিন খাঁন সোলাইমান,সেলিমুল হক রুবেল,নাজিমুদ্দিন কালু,মহিউদ্দিন জীবন প্রমুখ।জিয়ারত শেষে সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভাণ্ডারী (মা:জি:আ:) মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি ছিপাতলী ইউনিয়ন শাখার দায়রা তসরিফ নেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন