২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ মার্চ ২০২২ www.24ghonta.news১৬ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪৩ হিজরি

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২ । ৩:৩৬ বিকাল

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

৪০তম বিসিএসে এক হাজার ৯৬৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এর আগে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। পরের বছর ৩ মে হয় প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী, যদিও আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন।

২০১৯ সালের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে পাস করেন ২০ হাজার ২৭৭ জন।

করোনার প্রথম ঢেউ নিয়ন্ত্রণে আসার সম্ভাবনার মধ্যে ২০২১ সালের ২৭ জানুয়ারি ফল প্রকাশ করা হয় লিখিত পরীক্ষার। প্রিলিতে উত্তীর্ণ প্রায় অর্ধেক চাকরিপ্রত্যাশী বাদ পড়ে যান। মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন। পরে করোনার কারণে মৌখিক পরীক্ষা পেছায়। নানা সময় এ পরীক্ষা নেওয়া হয় কয়েক ধাপে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন