২৪ ঘন্টা নিউজ
বুধবার ৩০ মার্চ ২০২২ www.24ghonta.news১৬ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৭ শাবান ১৪৪৩ হিজরি

মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরহী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩০ মার্চ, ২০২২ । ৬:১৪ সন্ধ্যা

মিরসরাই প্রতিনিধি::মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরহী নিহত হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী অংশে মিরসরাই পৌরসভার বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম অমল আবদুল মোতালেব (২৫)। তিনি করেরহাট ইউনিয়নের কাটাগাং গ্রামের হাজী খলিল বাড়ীর আবদুল মান্নানের পুত্র।

স্থানীয়রা জানান, বুধবার সকালে আবদুল মোতালেব চট্টগ্রাম শহরে যাওয়ার পথে মিরসরাইয়ের বটতল নামক স্থানে বেপরোয়া গতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মিরসরাই সেবা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার (ওসি) একেএম শরফুদ্দীন জানান, নিহতের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন