২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সাতক্ষীরায় কৃষকের মুখ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ । ১১:২০ সকাল

সাতক্ষীরার কলারোয়ায় সুলতান দালাল (৫০) নামে এক কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন নিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে কলারোয়া উপজেলার নাছোপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুলতান দালাল কলারোয়া উপজেলার নাতপুর গ্রামের শহর আলী দালালের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন সুলতান জানান, শনিবার রাতে উপজেলার মাদ্রা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় দুইজন লোক মোটরসাইকেলে করে এসে তার গতিরোধ করে। তাদের একজন তার মুখে টর্চ লাইট ধরে রাখে এবং অপরজন পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক মাহবুব হোসেন জানান, সুলতান দালালের মুখমণ্ডল ও হাত পুড়ে গেছে। তার একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস জানান, আমি ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন