গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। অর্থাৎ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য। একই সময় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারাও যাননি।
আজ ৩১ মার্চ, বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় জেলার কোনো উপজেলা ও শহরের কোথাও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
তবে আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৩১।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৬২৬। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ । ১২:০৫ দুপুর