২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ফায়ার সার্ভিসকে জাম্বু কুশন দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ । ১২:৩৫ দুপুর

অগ্নিদুর্ঘটনায় উদ্ধারকাজে ব্যবহারের জন্য তিনটি অত্যাধুনিক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের কাছে জাম্বু কুশনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

অগ্নিদুর্ঘটনার সময় উদ্ধার কাজে ব্যবহারের জন্য অত্যাধুনিক এই জাম্বু কুশনগুলো জার্মানি থেকে আমদানি করা হয়েছে।

প্রতিটি ৫০ দশমিক ৬৩ ঘনমিটার আকৃতির জাম্বু কুশন এক মিনিটের মধ্যেই ব্যবহার উপযোগী করা যাবে। জাম্বু কুশনগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং বিদ্যুৎ অপরিবাহী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন