২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ সেপ্টেম্বর ২০১৯ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ৩০ মুহাররম ১৪৪১ হিজরি

কক্সবাজার কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত-২

.jpg
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ । ১০:০৪ সকাল

কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাতে হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

তবে বড় ধরনের সংঘর্ষের ঘটনার আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী খালেক ও শফিক। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক শীর্ষ নেতা জানিয়েছেন, সম্মেলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজ সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সাখওয়াতের গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন