২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৮ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪৩ হিজরি

সিলেবাস শেষ করতে শিক্ষাপ্রতিষ্ঠান রমজানে খোলা থাকছে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ । ৩:৪৭ বিকাল

এসএসসি ও এইচএসসি’র শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ শুক্রবার সকালে চাঁদপুরের কচুয়ায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের রত্নগর্ভা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

দীপু মনি বলেন, ‘করোনার কারণে গত দুই বছর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ছিল। ২০২২ সালে এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের যদি ক্লাস না করানো হয়, তাহলে শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে এবং সমস্যা হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাড়িতে থাকতে থাকতে শিক্ষার্থীদের অনেক সমস্যা হয়েছে। এখন ক্লাস শুরু হয়েছে, তারা নিয়মিত ক্লাস করবে। রোজার কারণে এখন ক্লাস বন্ধ করাটা ঠিক হবে না। তবে, কত তারিখ পর্যন্ত ক্লাস হবে তা এখনও ঠিক করা হয়নি।’

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদ, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ উপস্থিত ছিলেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন