২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৮ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২৯ শাবান ১৪৪৩ হিজরি

চলে গেলেন আবৃত্তিশিল্পী হাসান আরিফ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ । ৪:০৫ বিকাল

আবৃত্তিশিল্পী, সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ আর নেই। শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

হাসান আরিফ দীর্ঘদিন ফুসফুসের রোগে ভুগছিলেন। করোনায় আক্রান্ত হলে গত বছরের শেষ দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি দীর্ঘদিন ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।

হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরিফের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

হাসান আরিফকে শেষ শ্রদ্ধা নিবেদন ও দাফনের বিষয়ে এখনও পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

উল্লেখ্য, হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন দীর্ঘ জীবন। আশির দশক থেকে নিজে আবৃত্তি করেছেন এবং আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন