২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে ফেনসিডিলসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ । ২:৪৫ দুপুর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে র‌্যাব-৭ এর অভিযানে ৩৮৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়।

রবিবার (২৪নভেম্বর) ভোর ৫ টায় ফৌজদারহাট লিংক রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ দু’জনকে আটক করে র‌্যাব ৭ ।

আটককৃত দু’জন হল, আবুল ফয়সাল (২১) পিতা-আবুল কালাম ও শাহীন আলম(২২) পিতা-রুহুল আলম। তারা প্রত্যেকে ফেনী জেলার ছাগলনাইয়া থানার মোকামিয়া ও দক্ষিণ মটুয়া গ্রামের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-১১-০৯৫০)জব্দ করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ইন্টালিজেন্ট) সুমণ বনিক বলেন, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ৩৮৯ ফেন্সিডিল একটি প্রাইভেটকারসহ দু’জনকে আটক করে মডেল থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন