২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ এপ্রিল ২০২২ www.24ghonta.news১৯ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১ রমজান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে লরীর ধাক্কায় কিশোর নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২ । ৬:৫৭ সন্ধ্যা

সীতাকুণ্ডে লরীর ধাক্কায় সাকিব (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার বিকাল পৌনে ৪টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ট্যোবাকো গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিব অত্র এলাকার মোঃ আবু মুসার ছেলে। জানা যায়,
চট্রগ্রামমুখী বিএসআরএম এর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের অনেকটা বাইরে এসে সাকিবকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, তাকে চমেক হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত এক কিশোরকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এব্যাপারে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আদম আলী সড়ক দূর্ঘটনার বিষয়ে অবগত নয় বলে জানান।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন