পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবারের মতো সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী’র ব্যক্তিগত উদ্যেগে ইউনিয়নের দেড় হাজার নিন্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ১০ লক্ষ টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। দাতা ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী’র সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মোঃ মামুন এর পরিচালনায় শনিবার বিকালে ইউপি কার্যালয়ে উক্ত সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদিন সুজা।
উক্ত বিতরণী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, উপজেলা যুবলীগ নেতা ওসমান চৌধুরী। বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক আবদুল্লাহ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ টিটু, যুবলীগের সাধারণ সম্পাদক এম এ হানিফ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা টিপু সুলতানসহ উপস্থিত ছিলেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২ । ৮:১৫ রাত