২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ এপ্রিল ২০২২ www.24ghonta.news২০ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২ রমজান ১৪৪৩ হিজরি

রাউজান পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগে নেদারল্যান্ডের আগ্রহ প্রকাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ । ২:৪৮ দুপুর

বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করতে নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দল রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সাথে বৈঠক করেছেন। রাউজান পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে পৌরসভার বিভিন্ন চলমান
কর্মকান্ডের প্রশংসা করেন প্রতিনিধি দলটি। এ সময় রাউজান পৌরসভার পয়ঃনিষ্কাশন ব্যবস্থারউন্নয়ন, আধুনিক সুবিধা সম্বলিত ট্যুরিজম, ইকোপার্কের মত প্রকল্পে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরেন। প্রতিনিধি দলের সাথে বৈঠকে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, পৌরসভার উন্নয়নে যে প্রকল্পগুলোতে নেদারল্যান্ড বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন সেগুলো বাস্তবায়নে সাংসদের দিক নির্দেশনায় পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

এরপূর্বে নেদারল্যান্ডের প্রতিনিধি দলটি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর
সাথে নগরীর পাথরঘাটাস্থ বাসায় স্বাক্ষাত করে বিভিন্ন প্রকল্পে তাদের আগ্রহের বিষয়টি তুলে ধরেন। সেখান থেকে রাউজান পৌর এলাকার সম্ভাব্য কিছু
জায়গা পরিদর্শন করে বিনিয়োগের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।রাউজান পৌরসভা মেয়র জমির উদ্দিন পারভেজের সাথে পৌর কার্যালয়ে বৈঠকে
নেদারল্যান্ডের প্রতিনিধি দলের পক্ষে তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ, নেদারল্যন্ড দূতাবাসের পানি ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ফাস্ট সেক্রেটারী ফোলকার ডি জাজির, প্রফেসর ক্রিস জিবেনবার্গেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী এম এ সামি ডাব্লু চৌধুরী, প্রকৌশলী রোমেন উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর জানে আলম জনি, সমীর দাশ গুপ্ত, আলমগীর আলী, আজাদ হোসেন, শওকত হাসান, জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট দীলিপ চৌধুরী,জান্নাতুল ফেরদৌস ডলি, জেবু ন্নেছা, বীর মুক্তিযোদ্ধা ইউছুপ খান, আ.লীগ নেতা মুছা আলম খান চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিনসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন