২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ এপ্রিল ২০২২ www.24ghonta.news২০ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ২ রমজান ১৪৪৩ হিজরি

আবারও বাড়ল এলপিজির দাম

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ এপ্রিল, ২০২২ । ৬:৫৯ সন্ধ্যা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ে দাম আবারও বাড়ানো হয়েছে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ১ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করা হয়েছে। ১২ কেজিতে দাম বেড়েছে ৪৮ টাকা। এর আগে গত মাসে ১৫১ টাকা বাড়ানো হয়েছিল।

আজ রোববার সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ছয়টা থেকে এটি কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে দাম ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল। এসময় বিইআরসির সদস্য মোহাম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান, মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বছরের ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে বিইআরসি। ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এ সংস্থাটি। এরপর ব্যবসায়ীদের দাবির মুখে নতুন করে গত সেপ্টেম্বরে আবার গণশুনানি করে কিছু সংশোধনী আনা হয়। এর পর থেকে প্রতি মাসে একবার দাম সমন্বয় করা হচ্ছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন