চট্টগ্রামের রাউজানে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, সমবায় কর্মকর্তা ওবাইদুল হক, উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী আতিকুর ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা আকলিমা সুলতানা, তথ্য কর্মকর্তা সুবর্ণা সুমাইয়া, ইউপি সচিব মফিজুর রহমান, মাহাবুব আলম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিন করে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি প্রকল্পের মাধ্যমে পাহাড়তলী ইউনিয়নে পানি সরবরাহ নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন গুলোতে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিতের আওতায় আনা হবে।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২ । ৩:১৪ বিকাল