২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ এপ্রিল ২০২২ www.24ghonta.news২১ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৩ রমজান ১৪৪৩ হিজরি

রোজায় স্কুল-কলেজের ক্লাস চলবে ২০ এপ্রিল পর্যন্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২ । ৮:৩৭ রাত

রোজায় স্কুল-কলেজের ছুটি ছয় দিন কমিয়ে ২০ এপ্রিল পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তার সঙ্গে রমজান মাসে শুক্র ও শনিবার সপ্তাহে দুদিন ছুটি কার্যকর করা হবে।

সোমবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সভায় ২৪ রোজা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাস চালু রাখার আগের সিদ্ধান্ত বদলে ২০ এপ্রিল (১৮ রোজা) পর্যন্ত খোলা রাখার এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

এ বিষয়ে তিনি বলেন, ‘যানজটের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে আগামী ২০ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস খোলা থাকবে। এরপর থেকে মাহে রমজান ও ঈদুল ফিতরের ছুটি কার্যকর হবে।

এর আগে গত সোমবার মন্ত্রণালয়ের এক আদেশে ২৬ এপ্রিল (২৪ রোজা) পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন