২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ এপ্রিল ২০২২ www.24ghonta.news২১ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৩ রমজান ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে টেম্পু উল্টে প্রাণ গেল যুবলীগ নেতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২ । ৮:৫৭ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত টেম্পু উল্টে প্রাণ হারিয়েছেন শাকপুরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মো. সেলিম (৫২)।

রবিবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাটে এ দূর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ মো. সেলিম শাকপুরা মাওলানা আহমদ ছফা বাড়ির আবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী পলাশ মল্লিক জানান, রাত নগরী থেকে বোয়ালখালী আসার পথে বেপরোয়া গতির টেম্পুটি উল্টে যায়। এসময় অন্যান্য যাত্রীরা আঘাত পেলেও সেলিম নামের ওই যাত্রী গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন