২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ www.24ghonta.news২২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৪ রমজান ১৪৪৩ হিজরি

উওর সর্তা দরগাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হারুন পাশা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ । ১২:৩৬ রাত

চট্টগ্রামের রাউজান উপজেলার উওর সর্তা দরগাহ  উচ্চ বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটি গঠনের জন্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গত (৩ এপ্রিল)

রবিবার অনুমোদিত ৪ সদস্যের এই এডহক কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ হারুন পাশা । এডহক কমিটির অন্য ৩ জন হলেন- সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক,  খায়রুল বশর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে,  মোহাম্মদ হাসান এবং অভিভাবক সদস্য হিসেবে মোহাম্মদ এমরান উদ্দীন। এডহক কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে নিয়মিত পরিচালনা কমিটি গঠন করতে হবে। তবে প্রথমবারের মতো এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ হারুন পাশা।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন