২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ www.24ghonta.news২২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৪ রমজান ১৪৪৩ হিজরি

হযরত গাউছুল আ’যম বাবাভাণ্ডারী (ক.)’র ওরশ শরীফের ৫ এপ্রিল প্রধান দিবস ও আখেরী মুনাজাত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ । ১২:৪৬ দুপুর

চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ ও ত্বরীক্বায়ে মাইজভাণ্ডারীয়ার পূর্ণতাদানকারী ইমামুল আউলিয়া হুজুর গাউছুল আ’যম শাহ্সূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.) এর তিনদিনব্যাপী ৮৬তম ওরশ শরীফের আগামীকাল ২২ চৈত্র ৫ এপ্রিল মঙ্গলবার প্রধান দিবস ও আখেরী মুনাজাত।

প্রধান ও শেষ দিবসে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার গৃহীত ব্যাপক কর্মসূচীর মধ্যে রয়েছে- খত্মে কুরআন, খত্মে গাউছিয়া শরীফ, বাবাভাণ্ডারী কাদ্দাছাল্লাহু ছিররাহুল আজিজের রওজায় নতুন গিলাফ চড়ানো, ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে সেবাদান, ওয়াজ-মিলাদ, জিকিরে ছেমা- কাওয়ালী ও তবারুক বিতরণ। ওরশ শরীফকে কেন্দ্র করে হাজার হাজার বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে লক্ষ-লক্ষ আশেক ভক্ত মাইজভাণ্ডার দরবার শরীফে সমবেত হয়েছে। হযরত বাবাভাণ্ডারী (ক.)’র রওজা শরীফকে ঘিরে ভক্তদের নিজ নিজ মনবাসনাপূর্ণে কুরআন তেলাওয়াত আল্লাহর দরবারে পানা চেয়ে কান্নাকাটি ও জিকির-আজকার, ছেমা- কাওয়ালীতে মাইজভাণ্ডার দরবার শরীফে বেহেশতী আমেজ ছড়িয়ে পড়েছে। কাল রাতে মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশ-জাতির শান্তি-অগ্রগতি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করবেন- দরবারে গাউছুল আ’যম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন, রাহবারে শরীয়ত ও ত্বরীক্বত হযরতুল্হাজ্ব শাহ্সূফী মাওলানা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী মাদ্দাজিল্লুহুল আলী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন