২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ www.24ghonta.news২২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৪ রমজান ১৪৪৩ হিজরি

বন্দরে জাহাজ থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ ভাটিয়ারী সাগর উপকূলে উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ । ৩:৩৮ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পড়ে নিখোঁজের ৫দিন পর সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে এনামুল হক প্রকাশ ইমরান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ ও কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুর ১২টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মির্জা নগর সাগর উপকুল থেকে গাউছিয়া কমিটির সহযোগীতায় লাশটি উদ্ধার করে। ইমরান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কৈতলা গ্রামের আবদুল হকের পুত্র।

তার স্ত্রী নাজমা বেগম বলেন, গত বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত দুইটা সময় বন্দরের বহির্নোঙরে “আকিজ হোসেন” নামক তেলবাহী একটি জাহাজ থেকে পা পিছকে পড়ে নিখোঁজ হন আমার স্বামী। আজ সকালে জেলেরা আমাকে ফোন করে জানান লাশের কথা।

কুমিরা নৌ পুলিশের এসআই চাঁন মিয়া জানান, মঙ্গলবার সকাল ৭টার সময় ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকুলে জোয়ারের পানিতে ভেসে আসা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জেলেরা জানালে আমরা দুপুরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছ হস্তান্তর করি।

এদিকে মৃতদেহটি উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে টিম লিডার মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে গাউছিয়া কমিটি ভাটিয়ারী শাখা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন