২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ এপ্রিল ২০২২ www.24ghonta.news২২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৪ রমজান ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় কিশোরী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ । ৭:২৬ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শামীমা আক্তার (১৭) নামে এক কিশোরী নিহত হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর তিনটার সময় পৌরসদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামীমা উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মনির আহমদের মেয়ে।

জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শামিমা। তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড পৌর কাউন্সিলর ফজলে এলাহি পায়েল বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন। রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত প্রাইভেট কার চাপা দিয়ে পালিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে মেযেটি মারা যায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন