২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৫ রমজান ১৪৪৩ হিজরি

বিজয়কে নিয়ে গুঞ্জন উসকে দিলেন শাহরুখ, কুয়েতে নিষিদ্ধ ‘বিস্ট’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ । ৭:০৫ রাত

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ৬৫তম ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামী ১৩ এপ্রিল। এরই মধ্যে সিনেমাটির জোর প্রচারণা শুরু হয়েছে।

সেই প্রচারণায় অংশ নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমাটির হিন্দি ট্রেইলার টুইট করে শাহরুখ ক্যাপশন জুড়েছেন, ‘পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে বসে আছি, যিনি আমার মতো বিজয়-ভক্ত।’ ‘বিস্ট’ সিনেমার পুরো দলকে শুভকামনাও জানিয়েছেন কিং খান।

ভারতীয় গণমাধ্যমে আগে থেকেই জোর গুঞ্জন আছে, শাহরুখ খান পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে ‘লায়ন’ শিরোনামের যে সিনেমা করছেন, সেখানে অতিথি চরিত্রে অভিনয় করতে পারেন থালাপতি বিজয়। শাহরুখের এই টুইট সেই গুঞ্জনকে উসকে দিয়েছে।

এদিকে, থালাপতি বিজয়ের ‘বিস্ট’ সিনেমা নিষিদ্ধ করেছে কুয়েত সরকার। বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে দাবি করেছে, সিনেমাটিতে ‘পাকিস্তানবিরোধী’ মনোভাব থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে।

পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১০০ কোটি রুপি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন