২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৩ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৫ রমজান ১৪৪৩ হিজরি

করোনায় আজও ৩৬ জন আক্রান্ত, মৃত্যু নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২ । ৭:১৯ রাত

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ সময়ে ৩৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৩ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭৮৫ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে পাঁচ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় পাঁচ হাজার ৯৫৯টি।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন