২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

এতিমখানার ছাদ ধসে আহত ৫৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ । ১:৪৪ দুপুর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি এতিমখানার বারান্দার দোতলার ছাদ ধসে ৫৮ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১০-১২ জন শিক্ষার্থীর হাত-পা ভেঙে গুরুতর আহত হন।

স্থানীয়রা জানায়, এতিম খানার ছাত্রদের নিয়ে ১৬ ডিসেম্বর অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করছিলেন টিম লিডার মোহাম্মদ হোসাইন। এসময় ৫০-৬০ জন ছাত্ররা যখন একত্রিত হলে হঠাৎ বারান্দা ভেঙে শিক্ষার্থীরা নিচে পড়ে যায়।

এসময় আশপাশের লোকজনসহ ফরাজীকান্দি মাদরাসার সিনিয়র ছাত্ররা তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠায়।

এলাকাবাসী জানায়, ওই ভবনটি দীর্ঘদিন ধরে ফাটল ছিল। ছাদের প্রতিটি রট দেখা যেত। এর মধ্যেই ঝুঁকি নিয়ে এতিমখানার কার্যক্রম চলতো।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এসে উদ্ধার করে কাজ সমাপ্ত করে ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে। এছাড়া খবর শুনে রাতেই জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান ও চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রাহমান আহতদের দেখতে হাসপাতাল আসেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন