২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৬ রমজান ১৪৪৩ হিজরি

কক্সবাজারে ১৮ চোরাইকৃত মোবাইলসহ যুবক গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ । ৮:৪৩ রাত

কক্সবাজারের লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৮টি চোরাই মোবাইলসহ এক যুবককে (৩৭) গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোরের দিকে কলাতলীর লাইট হাউজপাড়ার প্লট-এ’র ২ নম্বর গলি আলিফ টেলিকমে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক যুবকের নাম মো. রাজু পাটোয়ারী (৩৭) চাঁদপুর জেলার সদর উপজেলার আশিকাটি এলাকার জয়নাল পাটোয়ারীর ছেলে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খাইরুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার ভোর রাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ পাড়াস্থ এ-প্লটের ২ নম্বর গলির আলিফ টেলিকম নামের একটি দোকানের সামনে চোরাই মালামাল সহ কতিপয় লোকজন অবস্থান করছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এতে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। এসময় আটক ব্যক্তির সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় ১৮টি মোবাইল ফোন সেট ও ২ টি সিম কার্ড। জব্দ করা মোবাইল ফোন সেটগুলোর বৈধ কোন কাগজপত্র সে দেখাতে পারেনি।

র‍্যাবের এ কর্মকর্তার ভাষ্য, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের অপরাধী চক্রের কাছে থেকে মোবাইল ফোন সেটসহ বিভিন্ন চোরাই পণ্য কিনে আসছে। এসব মালামাল সে ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান খাইরুল ইসলাম সরকার।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন