২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৬ রমজান ১৪৪৩ হিজরি

টেকনাফে অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ । ৮:৪৮ রাত

কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে অস্ত্রসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

আটককৃতরা হলেন- নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকের শেড ৬১৬/১ এর বাসিন্দা মো. আমিনের ছেলে সাদ্দাম (২২) ও শেড ৬১৫/১ এর বাসিন্দা মো. হোছনের ছেলে আব্দু সালাম (৬০)।

এসপি তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় এলজি, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ৩ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন