২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৭ রমজান ১৪৪৩ হিজরি

শিক্ষকের আর্থিক-সামাজিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন অসম্ভব : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ । ১২:৩৪ দুপুর

শিক্ষকের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চাঁদপুর সার্কিট হাউসে আজ শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বেসরকারি শিক্ষকেরা তাঁদের উৎসব ভাতা চান শতভাগ। আসলে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সব কিছু মিলিয়ে বিষয়টি দেখছি, কতটুকু করা যায়।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন