গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে একজনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। সংক্রমণের হার ০ দশমিক ৩৮ শতাংশ। তবে এদিন করোনায় কারো মৃত্যু হয়নি। নতুন শনাক্ত ব্যক্তি নগরের বাসিন্দা।
৮ এপ্রিল, শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে ২৫৭ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৯২ হাজার ৯৪ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩৮ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।
এন-কে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ । ১২:৪২ দুপুর