২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৪ নভেম্বর ২০১৯ www.24ghonta.news১০ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ২৭ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে কাউন্সিলে সভাপতি হিসেবে বাকের ভুইয়ার প্রার্থীতা ঘোষনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯ । ৭:১৭ রাত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিব্য সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি হিসেবে নিজের প্রার্থীতা ঘোষনা করেছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভুইয়া।

রবিবার (২৪ নভেম্বর) বিকালে সীতাকুণ্ডস্থ চট্টগ্রাম জেলা অডিটোরিয়ামের লাইব্রেরী মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাকের ভুইয়াকে সভাপতি প্রার্থী ঘোষণা করেন সমন্বয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ৫ নং বাড়বকুণ্ডের সাবেক ইউপি চেয়ারম্যান মহসিন জাহাঙ্গীর।

মতবিনিময়কালে বক্তারা বলেন, বাকের ভুইয়া একজন তৃর্ণমুলের নেতা, তিনি দীর্ঘ ২৭ বছর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে নের্তৃত্বে দিয়ে আসছেন। তিনি দলের জন্য একজন নিবেদিত প্রাণ। সীতাকুণ্ডবাসী তার মতো একজন ত্যাগী নেতাকেই আগামীতে আওয়ামী লীগের দায়িত্ব দিতে চায়।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়ন আ:লীগের সভাপতি মো. খোরশেদ আলম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মুক্তিযুদ্ধা আবুল কালাম, সোনাইছড়ি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, মুরাদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.সাহাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা কিশোর কান্তি ভৌমিক, রতন মিত্র, প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন