২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৭ রমজান ১৪৪৩ হিজরি

কর্নিয়ার গানে ‘মাসুদ রানা’

কর্নিয়ার গানে ‘মাসুদ রানা’
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ । ২:০৬ দুপুর

‘পানি পানি’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন জাকিয়া সুলতানা কর্ণিয়া। রোহান বেলালের কোরিওগ্রাফিতে শতাধিক সহশিল্পী নিয়ে এই ড্যান্স আইটেম শুট করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করলেন ‘দেশা-দ্য লিডার’ নির্মাতা সৈকত নাসির এবং তার ভিজ্যুয়ালাইজার ওয়ার্কশপ টিম।

নির্মাতা জানান, গানটিতে নেচেছেন মুক্তি প্রতীক্ষিত ‘মাসুদ রানা’র নায়ক রাসেল রানা ও নবাগত সোনিয়া খান। চৌধুরী এস হাসানের লেখায় গানটির সুর ও সংগীত করেছেন নাভেদ পারভেজ। দুই ধাপে কক্সবাজারে গানটির দৃশ্যধারণ হওয়ার পর ৬ এপ্রিল এফডিসিতে হয় এটির শেষ ধাপের কাজ।

সৈকত নাসির বলেন, ‘মেগা বাজেটের কাজ এটি। তাই ঢাকা, কক্সবাজারসহ বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। আয়োজনের কমতি রাখতে চাইনি। বড় আয়োজনে গানটির নান্দনিক দৃশ্যায়ন ও স্টাইলিং সবার ভালো লাগবে।’

গানটি নোনা এন্টারটেইনমেন্ট চ্যানেলে উন্মুক্ত হচ্ছে এই ঈদে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন