২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৭ রমজান ১৪৪৩ হিজরি

৪১ দিন জুতা না পরে হাঁটবেন রাম চরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ । ৪:২৪ বিকাল

বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ। ‘আরআরআর’ সিনেমাটির আয় ছাড়িয়েছে এক হাজার কোটি রুপি। অথচ এমন শুভ সময়েও জুতা না পরেই ঘুরছেন এই সুপারস্টার।

গেল কয়েকদিনে নেটিজনরা হয়তো লক্ষ করেছেন সেটা। সর্বশেষ মুম্বাইয়ে সিনেমাটির সাকসেস পার্টিতেও একই দৃশ্য; রাম চরণের পায়ে জুতা নেই।

কিন্তু কেন? ভারতীয় গণমাধ্যম ইকোনমিকস টাইমস বলছে, হিন্দু দেবতা আয়াপ্পার ভক্ত রাম চরণ। কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে পূজা দিতে যাবেন এই তারকা।

কিন্তু এই মন্দিরে পূজা দেওয়ার আগে নিয়ম ৪১ দিন জুতা ছাড়া চলাচল করতে হবে। এ ছাড়া চুল-দাড়ি কাটা যাবে না; এমন বেশ কিছু কঠোর নিয়ম নামতে হবে। এখন সেই নিয়ম মানছেন রাম চরণ, সে কারণে জুতা ছাড়া দেখা যাচ্ছে তাঁকে।

‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।

সিনেমার গল্পে দেখানো হয়েছে, ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যাঁরা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন