২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৭ রমজান ১৪৪৩ হিজরি

মিরসরাইয়ে ২২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রীপিস সহ আটক ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ । ৫:৪৫ সন্ধ্যা

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি-থ্রীপিস সহ একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৮ এপ্রিল) ভোর পৌনে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা মসজিদের সামনে একটি হাইচ মাইক্রোবাস থেকে মালামালসহ তাকে আটক করা হয়। আটকের নাম মোহাম্মদ সোহাগ (৩২)। সে জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকার মৃত শরফুদ্দিনের পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর পৌনে ছয়টায় থানার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামুখী একটি হাইচ ( নং চট্টমেট্রো চ ১১-৭৭৪০) গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৮টি চটের বস্তা উদ্ধার করা হয়। পরে থানায় নিয়ে বস্তা খুলে দেখি ৬০৬ পিস ভারতীয় শাড়ি ও ৭৯ পিস থ্রীপিস লেহেঙ্গা রয়েছে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও গাড়িটি জব্দ রয়েছে বলে জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন