২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৫ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৭ রমজান ১৪৪৩ হিজরি

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা হত্যায় একজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২ । ৭:৫৯ রাত

ব্রিটিশ বাংলা‌দেশি স্কুল‌শি‌ক্ষিকা সাবিনা নিসাকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের একটি আদালত। দণ্ড পাওয়া আলবেনিয়ান বংশোদ্ভূত ৩৬ বছর বয়সী কচি সেলামাজকে অন্তত ৩৬ বছর কারাগারে থাকতে হবে। শুক্রবার লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এই রায় ঘোষণা করেন।

২০২১ সালের ১৮ সেপ্টেম্বর বিকালে সাউথইস্ট লন্ডনের কিডব্রুক এলাকার ক্যাটর পার্কে একটি কমিউনিটি সেন্টারের পাশে সাবিনার মৃতদেহ পাওয়া যায়। তিনি লুইশাম রাশিগ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। খবর বিবিসির।

গত বছরের ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে সাবিনা নেসা গ্রিনউইচের বাসা থেকে বের হয়েছিলেন। পাঁচ মিনিট দূরত্বের পেগলার স্কয়ারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন তিনি।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, অচেতন হওয়ার আগ পর্যন্ত ২৮ বছরের সাবিনার মাথায় আঘাত করা হয়। পরে তাঁকে টেনে নিয়ে গিয়ে গলা টিপে মৃত্যু নিশ্চিত করা হয়। হত্যার পর কাপড়ের কিছু অংশ খুলে মরদেহ বেঁধে ফেলা হয়।

হত্যায় দণ্ডিত কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের একটি গ্যারেজে কাজ করতেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নারীদের প্রতি বিদ্বেষ তৈরি হওয়ায় গত বছরের ১৭ সেপ্টেম্বর লন্ডনে যান কোচি। সেখানেই সাবিনা নিসাকে খুন করে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন