২৪ ঘন্টা নিউজ
রবিবার ১০ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৭ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ৯ রমজান ১৪৪৩ হিজরি

‘পুলিশের কাছে ন্যায়বিচার পাবে, এ আত্মবিশ্বাস যেন মানুষের মধ্যে থাকে’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১০ এপ্রিল, ২০২২ । ১:৪৩ দুপুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পুলিশ জনগণের সেবক হবে, জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করবে, পুলিশের কাছে গেলে যে ন্যায়বিচার পাবে—এ আত্মবিশ্বাস যেন মানুষের মধ্যে সবসময় থাকে।’

বাংলাদেশ পুলিশ আয়োজিত গৃহহীনদের মধ্যে গৃহ হস্তান্তর অনুষ্ঠানে আজ রোববার গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যেকোনো বাহিনী হোক, যেকোনো ব্যক্তি হোক, তার জীবনে সফলতা তখনই আসে, যখন তার ওপর অর্পিত দায়িত্ব সে যথাযথভাবে পালন করে মানুষের আস্থা-বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করতে পারে। এভাবেই যেন মানুষের আস্থা পুলিশ অর্জন করতে পারে, এটাই আমরা চাই।’

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন