২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৮ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১০ রমজান ১৪৪৩ হিজরি

প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ । ৮:৩৬ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এ চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

১১ই এপ্রিল (সোমবার) বিকালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চুয়েট ডিবেটিং সোসাইটির একটি দল।

বিজয়ী দলের বিতার্কিকরা হলেন- মেহজাবিন ইসলাম, আতকিয়া আতিকা ও হুমায়রা মেহজাবিন সেঁজুতি। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন চুয়েটের শিক্ষার্থী হুমায়রা মেহজাবিন সেঁজুতি।

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি চুয়েটে ডিবেটিং সোসাইটিকে যুক্তিবোধের চর্চার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি এ ধরনের সৃজনশীলতা অব্যাহত রাখার আহবান জানান।

উল্লেখ্য, চুয়েট ডিবেটিং সোসাইটি ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নে থেকেই যাত্রা শুরু করে। বিগত ২২ বছরে চুয়েট ডিবেটিং সোসাইটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে এসেছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন