২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৮ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১০ রমজান ১৪৪৩ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে হত্যা করলো স্বামী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ এপ্রিল, ২০২২ । ৮:৫৮ রাত

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এঘটনায় স্বামী মো. ইয়াসিন (২০) কে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

সোমবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ভোরে এ ঘটনা ঘটে।

আটককৃত মো. ইয়াসিন রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা কালু হাজীর ছেলে এবং নিহত স্ত্রীর নাম পারভীন আক্তার (১৮)। সে একই ব্লকের বশির আহমেদের মেয়ে।

১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে তার স্বামী।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ১৬ এপিবিএনের সদস্যরা গিয়ে ঘাতক ইয়াসিনকে আটক করে এবং পারভীনকে হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন