২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ১২ এপ্রিল ২০২২ www.24ghonta.news২৯ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১১ রমজান ১৪৪৩ হিজরি

সৌদিতে ওমরাহ যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষ, ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ । ২:৪৯ দুপুর

সৌদি আরবের মক্কা-মদিনা হাইওয়ে রুটে ওমরাহ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (১১ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসান ও জুনায়েদ।

মদিনা থেকে মক্কা যাওয়ার পথে হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মক্কা ও মদিনা হাইওয়ে পুলিশ এবং সিভিল ডিফেন্সের সহযোগিতায় আহতদেরকে কাছের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওই বাসের ওমরাহ যাত্রীদের সবাই বাংলাদেশী বলে জানা গেছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন