২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ এপ্রিল ২০২২ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১২ রমজান ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ও মৃত্যু শূন্য দিন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ । ১০:৪২ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। অর্থাৎ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য। একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

বুধবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯টি ল্যাবে ২৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ৯২ হাজার ৯৬ জন নগরীর এবং ৩৪ হাজার ৫৩৮ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরীর ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন