২৪ ঘন্টা নিউজ
বুধবার ১৩ এপ্রিল ২০২২ www.24ghonta.news৩০ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ১২ রমজান ১৪৪৩ হিজরি

ইফতারে বানিয়ে ফেলুন রাজলি-ডাজলি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ । ৪:৩৬ বিকাল

ইফতারে নতুন কিছু খেতে চান? খুব সহজেই বানিয়ে ফেলুন রাজলি-ডাজলি।

প্রথমে জেনে নিই এটি বানাতে কী কী উপকরণের প্রয়োজন। এ জন্য প্রয়োজন, আনারস, স্ট্রবেরি, আম, নারিকেলের দুধ।

রাজলি- ডাজলি বানাতে প্রথমে একটি ব্লেন্ডারের জাগ নিয়ে নিতে হবে। এরপর আনারস, আম, স্ট্রবেরি ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে।

এবারে প্রতিটি ফল এবং নারিকেলের দুধ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলেই রেডি রাজলি-ডাজলি। এরপর শুধু সুদৃশ্য গ্লাসে ঢেলে পরিবেশনের পালা।

এই প্রিপারেশনটি অন্য মৌসুমি ফল দিয়েও বানিয়ে ফেলতে পারেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন